উপজেলা চেয়ারম্যানের বাড়ি থেকে গাভি চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান বিশ্বনাথ সরকারের বাড়ি থেকে গত সোমবার রাতে তিনটি গাভি ও একটি বাইসাইকেল চুরি হয়েছে। উপজেলা চেয়ারম্যান জানান, মোস্তফাপুর সরকারপাড়া গ্রামে তাঁর বাড়ির গোয়ালঘর থেকে ওই গাভিগুলো চুরি হয়। গাভি তিনটির দাম আনুমানিক এক লাখ ৩০ হাজার টাকা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।