উপজেলা চেয়ারম্যানের বাড়ি দখলের মামলায় উভয় পক্ষের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সদর উপজেলার চেয়ারম্যানের বাড়ি দখল ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মামলায় গতকাল সোমবার মুখ্য বিচারিক হাকিম আশেকুর রহমানের আদালতে হাজির হয়ে সুলতানুল ফেরদৌস চৌধুরী ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ আগাম জামিন লাভ করেছেন। আদালত সূত্রে জানা গেছে, সকালে সুলতানুল ফেরদৌস চৌধুরী, তাঁর মা সুলতানা রেজওয়ান চৌধুরী, স্ত্রী সাবিনা ইয়াসমিন ও ভাই সুলতানুল নাইমকে নিয়ে আদালতে হাজির হন। এদিকে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ তাঁর পরিবারের সদস্যদের নিয়ে আদালতে আসেন। উভয় পক্ষে জামিনের আবেদন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন।