উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গৃহীত
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাত উদ্দিন আহমেদের বিরুদ্ধে লিখিত অনাস্থা প্রস্তাব কণ্ঠভোটে গৃহীত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে জরুরি সভায় গতকাল মঙ্গলবার এ ভোটাভুটি হয়। এ সভায় ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনার মো. মুখলেছুর রহমান পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।উপজেলা পরিষদ কার্যালয় সূত্র জানায়, ২০১২ সালের ৬ ডিসেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাত উদ্দিন আহমেদের বিরুদ্ধে পরিষদের দুজন ভাইস চেয়ারম্যান ও সাত ইউনিয়ন পরিষদের (ইউপি) সব কজন চেয়ারম্যান ঘুষ, স্বজনপ্রীতি, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ এনে ঢাকার বিভাগীয় কমিশনার বরাবর লিখিত অনাস্থা প্রস্তাব দাখিল করেন। গত ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনার মো. মুখলেছুর রহমান তাড়াইল এসে উপজেলা পরিষদের অভিযুক্ত চেয়ারম্যানসহ দুজন ভাইস চেয়ারম্যান ও সাতজন ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে অভিযোগের তদন্ত করেন। গতকাল আবারও তিনি তাড়াইলে এসে কণ্ঠভোটে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন। এলাকাবাসী জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে ওই পরিষদের দুজন ভাইস চেয়ারম্যান ও সাতজন ইউপি চেয়ারম্যানের বিরোধের কারণে এ উপজেলার সামগ্রিক উন্নয়নকাজ আটকে আছে। এ কারণে গত অর্থবছরে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) ২১২ মেট্রিক টন চাল-গম ফেরত গেছে। এর জের ধরে এবার বন্ধ রয়েছে প্রায় দুই কোটি টাকার উন্নয়নমূলক কাজ। গত বছরের অক্টোবরে উপজেলা পরিষদের গাড়িচালক নিয়োগকে কেন্দ্র করে এ বিরোধ চরম আকার ধারণ করে। ওই সভায় যোগ দেননি জানিয়ে ইসরাত উদ্দিন আহমেদ স্থানীয় সাংবাদিকদের বলেন, Èআমি সঠিকভাবে কাজ করতে চাই। ইউপি চেয়ারম্যানদের অন্যায় আবদার মানি না বলেই তঁারা আমার বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে। অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে প্রয়োজনীয় কাগজপত্রসহ আমি ঢাকা বিভাগীয় কমিশনার বরাবর লিখিত আবেদন করেছি।'ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনার মো. মুখলেছুর রহমান বলেন, È১০ ডিসেম্বর আমি তাড়াইলে এসে অভিযোগের তদন্ত করেছি। আজ পর্যবেক্ষক হিসেবে কণ্ঠভোটে উপস্থিত ছিলাম। আজকের সভার কার্যবিবরণী ঢাকায় গিয়ে বিভাগীয় কমিশনার বরাবর দাখিল করব। স্যার (বিভাগীয় কমিশনার) কাগজপত্র স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠাবেন। সেখান থেকে সদ্ধিান্ত গৃহীত হবে।'