প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির মুলতবি সভা গত শনিবার চন্দ্রা জাতির পিতা বঙ্গবন্ধু কলেজে অনুষ্ঠিত হয়েছে। এ সময় নেতা-কর্মীরা উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদারের বিরুদ্ধে দলীয় ক্ষমতা বিস্তার করে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ করেন।জানা গেছে, মুলতবি সভায় সভাপতিত্ব করেন গাজীপুর-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হক। সভায় বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক ও টঙ্গী পৌর মেয়র আজমতউল্লাহ খান, যুগ্ম সম্পাদক আবদুল হাদী শামীম, কালিয়াকৈর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার প্রমুখ। ওই সভায় কামাল উদ্দিন সিকদার বলেন, ‘আমি পারিবারিকভাবে সচ্ছল। তাই আমার ঝুট ব্যবসা থেকে টাকা উপার্জনের প্রয়োজন নেই।’