উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার তেরখাদা উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে সাচিয়াদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও তাঁর সমর্থকদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান মিথ্যা মামলা করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।সাচিয়াদহ ইউপির চেয়ারম্যান হালিমা বেগম গতকাল সোমবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন। তিনি আরও অভিযোগ করেন, উপজেলা চেয়ারম্যান তাঁদের বিরুদ্ধে যে মামলা করেছেন, তা পুলিশ নিয়েছে। অথচ তাঁরা উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করতে গেলে পুলিশ তা নেয়নি!তেরখাদা থানার ওসি শাহাদৎ হোসেন খান জানান, হাসিনা বেগম যে অভিযোগে মামলা করতে চাইছেন, তা সঠিক মনে হয়নি। এ কারণে মামলা নেওয়া হয়নি। সরফুদ্দিন বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।