উপজেলা চেয়ারম্যানের সরকারি গাড়ি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় কাজে সরকারি গাড়ি ব্যবহার করার অভিযোগে জামায়াতের পঞ্চগড় জেলা আমির ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল খালেকের সরকারি গাড়িটি পুলিশ জব্দ করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল শুক্রবার সকালে আবদুল খালেক দলীয় কাজে সরকারি গাড়ি নিয়ে উপজেলার সিংরোড-চাকলাহাট এলাকায় যান। ফেরার পথে আওয়ামী লীগের সমর্থক ও স্থানীয় শতাধিক লোক তাঁর গাড়ি আটক করে থানায় খবর দেয়। এ সময় তারা খালেককে গালাগালি করেন।খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ভবিষ্যতে সরকারি গাড়ি দলীয় কাজে ব্যবহার করবেন না মর্মে থানায় মুচলেকা দেওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে সরকারি গাড়িটি থানায় জব্দ করা হয়।আবদুল খালেক বলেন, ‘দলীয় কাজে নয়, আমি দোয়ার মাহফিলে যোগ দিতে গিয়েছিলাম।’পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন রেজা বলেন, দলীয় কাজে সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগে স্থানীয় লোকজন তাঁকে আটক করে। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর গাড়িটি জব্দ করা হয়েছে।