উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, একাংশের বিরোধিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদ শেষ হওয়ার ১১ বছর পর চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার রাতে জেলা ছাত্রদলের এক সভায় এ কমিটি গঠিত হয়। তবে উপজেলা ছাত্রদলের একটি অংশ এই কমিটি মেনে নেয়নি।
মতলব উত্তর উপজেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, ২০০৪ সালের অক্টোবর মাসে উপজেলা ছাত্রদলের নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হয়। ১১ বছর পর এই আহ্বায়ক কমিটি গঠন করা হলো।
জেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, বুধবার রাতে জেলা ছাত্রদলের কার্যালয়ে মানিক ফরাজীকে আহ্বায়ক এবং তৌফিকুন্নবী ও মাহবুবুল আলম হেলালকে যুগ্ম আহ্বায়ক, ফয়সাল আহমেদকে সদস্যসচিব করে মতলব উত্তর উপজেলা ছাত্রদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।