উপজেলা ছাত্রলীগের আহ্বায়ককে প্রধান আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক ছাত্রলীগ কর্মী খুনের দুই দিন পর উপজেলা ছাত্রলীগের একাংশের আহ্বায়ক পারভেজ হোসাইনকে প্রধান আসামি করে হত্যা মামলা হয়েছে। নিহত মনির হোসেনের (২৬) বড় ভাই মোয়াজ্জেম হোসেন গত মঙ্গলবার রাতে এ মামলা করেন। গত রোববার রাতে মনির খুন হন। পুলিশ জানায়, পারভেজকে প্রধান আসামি করে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে ওই হত্যা মামলা হয়েছে। মামলার তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। দুর্বৃত্তদের হাতে খুন হওয়ার পরদিন সোমবার সকালে নিহত মনিরের বিক্ষুব্ধ সমর্থকেরা হত্যাকাণ্ডের প্রতিবাদে শহরে মিছিল, সমাবেশ, সড়ক অবরোধসহ ছাত্রলীগ নেতা পারভেজের বাড়িঘর আগুন দিয়ে সম্পূর্ণ জ্বালিয়ে দেয়।