উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতিসহ তিনজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাদক নির্মূল ও প্রতিরোধ কমিটির সদস্য সেলিম আহমেঞ্চদের হত্যার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। গত শুক্রবার রাতে নিহতের বাবা জালাল মিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাবিবুল কাদিরসহ ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে মামলা করেন। এ ছাড়া একই দিন পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে অপর একটি মামলা করেছে। এদিকে গ্রেপ্তার হওয়া তিনজনকে গতকাল দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। পরে শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠান আদালত। জালাল মিয়ার মামলায় আসামিরা হলেন: মুড়াপাড়া ইউপির সদস্য আবুল হাশেম, মুড়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি আবদুল মান্নান, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাবিবুল কাদির, মুড়াপাড়া ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি শাহিন মিয়া, সহসভাপতি আবু হোসেন, আবদুল লতিফ ও তাঁর তিন ছেলে শওকত আলী, মোহাম্মদ আলী ও মো. মিজান, তাওলাদ হোসেন, সেলিম মিয়া, ফারুক হোসেন, সোহেল মিয়া, মো. মোমেন, গুলজার, দেলোয়ার হোসেনসহ ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে। মামলায় তিনি উল্লেখ করেন, ইউপি সদস্য আবুল হাশেমের নির্দেশে আসামিরা তাঁর বাড়িতে লাঠিসোঁটা নিয়ে হানা দিয়ে সেলিম আহমেঞ্চদকে ধরে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। এদিকে হত্যাকাণ্ডের পর (ওসি) আতিকুর রহমান খান সাংবাদিকদের জানিয়েছিলেন নিহতের নাম সেলিম আহম্মেদ। তবে নিহতের বাবা মামলার এজাহারে তাঁর নাম উল্লেখ করেছেন নজরুল ইসলাম।তাবিবুল কাদির জানান, ‘শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ মামলায় আমাকে জড়ানো হয়েছে। আমি এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত নই।’রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান বলেন, বাদী এজাহারে যে কারও নাম দিতে পারে। কিন্তু তদন্তে যাঁদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, কেবল তাঁদেরই গ্রেপ্তার করা হবে।