উপজেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি ও কাঞ্চনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালিকাভুক্ত পলাতক আসামি মোজাফ্ফর আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম শহরের ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা উপজেলার কয়েকটি সড়কে ব্যারিকেড দিয়ে গাড়ি ভাঙচুর করেন।