উপজেলা থেকে পৌরসভায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী এমন দুই প্রার্থী এবার পৌরসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। তাঁরা দুজনই রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভা থেকে নির্বাচন করছেন।২০০৯ সালের ২২ জানুয়ারি অনুষ্ঠিত তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে বাগমারা উপজেলায় চেয়ারম্যান পদে জাহেদুর রহমান (দেয়ালঘড়ি) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নীরু কামরুন্নাহার (আম) প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে তাঁরা দুজনই হেরে যান। এবার পৌরসভা নির্বাচনে তাহেরপুর পৌরসভা থেকে জাহেদুর রহমান চেয়ারম্যান এবং নীরু কামরুন্নাহার সংরক্ষিত আসনে নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র উত্তোলন করেছেন। জাহেদুর রহমান রাজশাহী জেলা বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং নীরু কামরুন্নাহার বাগমারা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী।