উপজেলা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেবীদ্বার উপজেলাকে ভেঙে সুলতানপুর এলাকা নিয়ে আলাদা উপজেলা বাস্তবায়নসহ সাত দফা দাবিতে গতকাল মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দেবীদ্বার উপজেলার হাড়িখোলা এলাকায় মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। সুলতানপুর শিল্পাঞ্চল উপজেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়। দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত মহাসড়কের পাশে মানববন্ধন হয়। একই সময়ে মহাসড়ক অবরোধ করা হয়। পরিষদের আহ্বায়ক মমতাজ উদ্দিন মজুমদার বলেন, কুমিল্লার দেবীদ্বার উপজেলা ভৌগোলিকভাবে অনেক বড় আয়তন নিয়ে আছে। দক্ষিণ দেবীদ্বারে রয়েছে অনেক শিল্পকারখানা। এ জন্য দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর শিল্পাঞ্চল ও আশপাশের কয়েকটি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠন করা দরকার।