উপজেলা নির্বাচনে প্রতি এলাকায় চারজন ম্যাজিস্ট্রেট থাকবেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রতি নির্বাচনি এলাকায় চারজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থাত্ ৯৮টি উপজেলায় ৩৯২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অবহিত করতে জেলা ম্যাজিস্ট্রেটদের (জেলা প্রশাসক) নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের অনুরোধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।