উপজেলা নির্বাচনে 'ব্যয় বাড়ানোর' প্রতিবাদ সিপিবি-বাসদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন উপজেলা নির্বাচনে খরচ বাড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। দল দুটি বলেছে, জামানত বাড়ানোর কারণে সাধারণ ও স্বল্প আয়ের প্রার্থীরা নাকাল।
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ ও বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান গতকাল শনিবার এক বিবৃতিতে এ অভিযোগ করেন। বিবৃতিতে তাঁরা বলেন, ব্যয় বৃদ্ধির কারণে অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও প্রার্থী হতে পারছেন না। বিজ্ঞপ্তি।