উপজেলা নির্বাচনেও ভাগ-বাঁটোয়ারার ষড়যন্ত্র: বিএনপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশম জাতীয় সংসদ নির্বাচনের আসন ভাগাভাগির মতো উপজেলা পরিষদ নির্বাচনেও আওয়ামী লীগ নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে বিএনপি।
গতকাল বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী দাবি করেন, সরকার ‘প্ল্যান-এ, প্ল্যান-বি ও প্ল্যান-সি’—এ রকম একাধিক পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে; যাতে বিএনপি-সমর্থিত প্রার্থীদের বাদ দিয়ে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদের প্রার্থীদের জেতানো যায়। এ জন্য বিএনপি-সমর্থিত প্রার্থীদের গুম, হত্যা, মামলা ও গ্রেপ্তার করা হচ্ছে।
রিজভী বলেন, বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারের নামে বাণিজ্য চলছে।