উপজেলা নির্বাচনের তফসিল হতে পারে রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী রোববার উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী শনিবার কমিশনের কার্যালয়ে আন্তমন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হবে। পরদিন রোববার বেলা ১১টার দিকে কমিশনের বৈঠক হবে। ওই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

আগামী ৯ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। এ কারণে বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ডাকা হয়েছে। বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও ডাকা হয়েছে। সব বিষয় যাচাইবাছাই করে সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে কমিশন সূত্রে জানা যায়।