উপজেলা পরিষদ চত্বরে দৌলতপুর সাব-রেজিস্ট্রার কার্যালয় স্থানান্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে অবশেষে সাব-রেজিস্ট্রার কার্যালয় স্থানান্তরিত হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে পুরোনো
কার্যালয়ে দলিলসংক্রান্ত সব কার্যক্রম শুরু হয়।
২০১৩ সালের ১৩ জানুয়ারি তৎকালীন স্থানীয় সাংসদ আফাজ উদ্দিন আহমেদ জনগুরুত্বপূর্ণ কার্যালয়টি উপজেলা পরিষদ চত্বর থেকে সরিয়ে চার কিলোমিটার দূরে তারাগুনিয়ায় নিজ বাড়ির সামনে অস্বস্তিকর ও অস্বাস্থ্যকর পরিবেশে স্থানান্তর করে। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।
এ নিয়ে প্রথম আলোতে একাধিক সংবাদ প্রকাশিত হয়। সর্বশেষ গত ২২ জুন প্রথম আলোতে ‘জমির ৫০ হাজার দলিল আটকা, মানুষের দুর্ভোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
দলিল লেখক মাসুদ আহমেদ বলেন, ‘এখন থেকে স্বস্তিতে দলিল লেখার কাজ করতে পারব।’