উপজেলা পরিষদ চেয়ারম্যানের প্রার্থিতা অবৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণখেলাপি হওয়ায় ও তথ্য গোপন করায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ারের প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়েছে।
গতকাল রোববার সকালে বিচারপতি নাজমুন আরার নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ রায় দেন।
এর আগে হাইকোর্টও একই রায় দেন। এর ফলে গোলাম সারওয়ারের উপজেলা চেয়ারম্যান পদে থাকার আর কোনো বৈধতা রইল না বলে আইনজীবীরা জানিয়েছেন।
এ ব্যাপারে গতকাল সন্ধ্যায় গোলাম সারওয়ার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি।’
রিটকারী এ বি এম খুরশিদ আলম প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনের সময় গোলাম সারওয়ার বিভিন্ন তফসিলি ব্যাংকের ৩০ কোটি টাকা খেলাপি ঋণের তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। একই সঙ্গে তিনি হলফনামায় দায়/ঋণ বিষয়ে কোনো ঘোষণা দেননি। যে কারণে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ওই রায় দেন।’