উপজেলা পরিষদের চেয়ারম্যান কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
চেয়ারম্যানের আইনজীবী নাসির উদ্দিন বলেন, নাজিরপুর থানায় হওয়া একটি মামলায় গতকাল মঙ্গলবার নজরুল ইসলাম পিরোজপুর বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিচারক আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নজরুল ইসলাম খান কারাগারে থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান নির্বাচিত হন।