উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যানের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যানের (ভারপ্রাপ্ত) পদ নিয়ে দ্বন্দ্বের জের ধরে গতকাল বৃহস্পতিবার সকালে চেয়ারম্যানের কার্যালয়ে তালা দিয়েছে সন্ত্রাসীরা। উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১ এপ্রিল সদর উপজেলা চেয়ারম্যান মোসলেহ উদ্দিনের মৃত্যুর পর ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন বকুল দায়িত্ব পালন করে আসছেন। গত ৪ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এক আবেদনের পরিপ্রেক্ষিতে সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। এরপর ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন বকুল ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন। পরে স্থানীয় সরকারের ওই আদেশ দুই মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। এরপর ফরিদা ইয়াছমিন এই স্থগিতাদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেন ১৫ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আগের দেওয়া আদেশ বহাল রেখে মহিউদ্দিন বকুলের রিট আবেদনটি খারিজ করে দেন।