উপজেলা পরিষদের দুই চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার গাবতলী ও দুপচাঁচিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের বরখাস্তের আদেশ গতকাল রোববার সংশ্লিষ্ট উপজেলায় পৌঁছে।
বরখাস্তকৃতদের মধ্যে গাবতলী উপজেলা পরিষদের চেয়ারেম্যান মোরশেদ মিলটন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। দুপচাঁচিয়া উপজেলা চেয়ারম্যান আবদুল গনি মণ্ডল উপজেলা জামায়াতের সাবেক আমির।
মোরশেদ মিলটনের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক নাশকতার মামলায় আদালতে অভিযোগ দাখিল ও দলীয় কোন্দলে একজন কর্মী খুনের মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় এ ব্যবস্থা নিয়েছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়।
২০১৩ সালের ৩ মার্চ জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখার গুজবকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতির বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পোড়ানো, উপজেলা আওয়ামী লীগের কার্যালয় পোড়ানো, থানা ভাঙচুরসহ কয়েকটি নাশকতার ঘটনায় নয়টি মামলা করা হয়। এসব মামলায় আবদুল গনি মণ্ডলকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হয়েছে। এ অবস্থায় উপজেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী বলে সরকার মনে করে।