উপজেলা পরিষদের বাজেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা উপজেলা পরিষদের ২০১৬-১৭ অর্থবছরের জন্য ১ কোটি ১৩ লাখ টাকার উন্নয়ন পরিকল্পনার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন সংস্থা ইউএসএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ নীলফামারী প্রোগ্রাম ইউনিটের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে ওই বাজেট ঘোষণা করা হয়। অনুষ্ঠানের সভাপতি ইউএনও হাসান হাবীব ওই বাজেট ঘোষণা করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আলী। উপস্থিত ছিলেন প্লান রংপুর বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক আবদুল কুদ্দুস, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, ইউএসএস-এর নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী, সাবেক মেয়র ইলিয়াস হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব হোসেন প্রমুখ।