উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মোয়াবিয়া হুসাইনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা একটার দিকে উপজেলা পরিষদ থেকে বের হওয়ার সময় পুলিশ তাঁকে আটক করে। তিনি কোটচাঁদপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি।
কোটচাঁদপুর থানার ওসি ফজলুর রহমান জানান, মোয়াবিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল। এসব মামলায় তিনি জামিন পেয়েছেন। তবে আরও বেশ কিছু মামলায় তাঁর জড়িত থাকার সন্দেহ রয়েছে। পাশাপাশি নাশকতার আশঙ্কায় মোয়াবিয়াকে আটক করা হয়েছে।