উপজেলা পরিষেদর চেয়ারম্যান আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার বলেন, গতকাল শনিবার দুপুরে আবদুল হক উপজেলার মাধাইনগর ইউনিয়ন পরিষদের বাজেট অধিবেশনে যোগ দেওয়ার জন্য রওনা হন৷ তাঁকে বহনকারী গািড়টি সোনাপাতিল নামক স্থানে এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে৷ এতে তিনি ও গািড়চালক মাসুদ রানা গুরুতর আহত হন৷