উপজেলা প্রকৌশলীকে তাৎক্ষণিক বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলামকে গতকাল বৃহস্পতিবার দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তাৎক্ষণিক বদলির আদেশ দেওয়া হয়েছে।জানা গেছে, গত ২৭ আগস্ট সরিষাবাড়ী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে প্রকৌশলী হিসেবে সাইফুল ইসলাম যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি অনিয়ম ও দুর্নীতি করে আসছিলেন। কর্মস্থলে না গিয়ে বাসায় বসেও কাজ করতেন তিনি। সাইফুল ইসলাম বলেন, ‘আমার বদলি হয়েছে। শিগগিরই খাগড়াছড়িতে চলে যাব।’