উপজেলা ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতার হাতাহাতি, মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী জেলা আওয়ামী লীগের নেতা ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাহিদুল ইসলাম এবং জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে শহরের বড়বাজারে এ ঘটনা ঘটে।
বাজারে দোকানঘর বরাদ্দকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমানে নীলফামারীর বাইরে আছেন। তিনি ফিরলে সাংগঠনিক সিদ্ধান্ত হবে।
নীলফামারী সদর থানার ওসি শাহজাহান পাশা বলেন, নাহিদুল ইসলামসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে সজল কুমার মামলা করেছেন। মামলাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।