উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে মামলার কারণে স্থগিত হওয়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদের নির্বাচনের ভোট গ্রহণ আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে।
গত ১৫ মার্চ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সিদ্দিকুর রহমানের মনোনয়নপত্র বাতিল হলে তিনি তখন মামলা করেন। এতে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত হয়ে যায়। মামলা নিষ্পত্তি হলে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ছয়জন মনোনয়নপত্র জমা দিলেও চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন উপলক্ষে উপজেলায় আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।