উপজেলা ভাইস চেয়ারম্যান লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতিকে লাঞ্ছিত করেছেন বাউফল পৌরসভার শ্রমিক লীগের সভাপতি। গতকাল মঙ্গলবার সকাল পৌনে নয়টার দিকে উপজেলা পরিষদের গেটের সামনে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকালে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামসুল আলম মিয়া ওই চায়ের দোকানে বসা ছিলেন। সামসুল আলম মিয়া বলেন, ‘আমার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি ও আমাকে প্রাণনাশের হুমকি দেওয়ায় গতকাল বিকেলে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’ বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার মোহাম্মদ গাজ্জালী বলেন, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।