উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে জনবল-সংকট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে চলছে জনবলসংকট। ছয়জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে কর্মরত রয়েছেন মাত্র তিনজন। এতে কাজ করতে ভোগান্তি পোহাচ্ছে কার্যালয়টি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাড়া আরও দুজন চতুর্থ শ্রেণির কর্মচারী এখানে কর্মরত আছেন। তবে ২০০৫ সাল থেকে উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং হিসাবরক্ষক পদ দুটি শূন্য রয়েছে। এর বাইরে দেড় বছর ধরে শূন্য আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের পদটি।
সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা পুলিন রায় বলেন, ‘বিভাগীয় সদরের উপজেলা হওয়ায় বছরের প্রতিদিনই কোনো না কোনো কাজ লেগেই থাকে। এ অবস্থায় কর্মকর্তাসংকটের কারণে একা আমাকেই সব বিষয়ে তদারকি করতে হচ্ছে।’