উপজেলা মৎস্য কর্মকর্তা পদে মাৎস্যবিজ্ঞানের শিক্ষার্থীদের নিয়োগ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিএস ক্যাডারের উপজেলা মত্স্য কর্মকর্তা পদে ১৯৮১ সালের নিয়োগবিধি মেনে শুধু মাৎস্যবিজ্ঞান গ্র্যাজুয়েটদের নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এ দাবিতে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেন। একই সঙ্গে তাঁরা দ্বিতীয় শ্রেণীর এইচএসসি পাস সহকারী মৎস্য কর্মকর্তাদের (এএফও) ক্যাডার পদে এক-তৃতীয়াংশ পদোন্নতির প্রক্রিয়া বাতিল, উপজেলা পর্যায়ে দুটি মত্স্য কর্মকর্তার পদ সৃষ্টি, ২৮তম বিসিএসে শূন্যপদে মাৎস্যবিজ্ঞান গ্র্যাজুয়েটদের নিয়োগ এবং মাৎস্যবিজ্ঞান শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ প্রোগাম চালুর দাবি জানান।