প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের জেএসসি ও জেডিসি পরীক্ষায় কিশোরগঞ্জের নিকলী উপজেলার ১০টি বিদ্যালয় ও তিনটি মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছে ২৭ জন শিক্ষার্থী। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, উপজেলার ১০টি বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় এক হাজার ২৬৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে এক হাজার ১৮৩ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ২৭ জন। তিনটি মাদ্রাসা থেকে জেডিসি পরীক্ষায় ২১৩ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১৯৫ জন। নিকলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান হাবিব বলেন, এবার নিকলীতে স্কুলে পাসের হার ৯৩ দশমিক ৩৭ শতাংশ ও মাদ্রাসায় ৯১ দশমিক ৫৪ শতাংশ।