উপনির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচনের ভোট গ্রহণ করা হবে আগামী ১৬ এপ্রিল। গত বুধবার রিটার্নিং কর্মকর্তা উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন। এই ওয়ার্ডের কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মাথায় মারা যান। জেলা নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন জানান, তফসিল অনুযায়ী, ২২ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, মনোনয়নপত্র বাছাই ২৪ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ৩০ মার্চ, প্রতীক বরাদ্দ ৩১ মার্চ ও ১৬ এপ্রিল ভোট গ্রহণ।