উপনির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচন ১৯ মার্চ। এ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, গত বছরের ২৩ নভেম্বর ওই ইউপির চেয়ারম্যান মোশাররফ হোসেন হাওলাদার মারা যান। তাঁর মৃত্যুতে পদটি শূন্য হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. মোবারক হোসেন হাওলাদার, মো. আজিজ বাঙ্গালী, আহম্মদ উল্লাহ ও মো. মারফত উল্যাহ।