প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত মহিলা সদস্য পদে উপনির্বাচন আজ বৃহস্পতিবার। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ করা হবে। ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত মহিলা সদস্য দিলুয়ারা বেগমের মৃত্যুতে পদটি শূন্য হয়। নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে ওই পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক ইউপি সদস্য শাহীন আকতার (গলার হার) ও ফেরদৌস বেগম (জবা ফুল)। উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আবু সাইদ প্রথম আলোকে বলেন, তিনটি ওয়ার্ডের মোট ভোটার ৬ হাজার ৫৮৯ জন। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেফায়ত উল্লাহ চৌধুরী জানান, নিরাপত্তার জন্য প্রতিটি কেন্দ্রে আনসারসহ ২৫ জন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য থাকবেন।