উপনির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী সদর ইউনিয়নের উপনির্বাচন আজ বৃহস্পতিবার। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল আটটা থেকে ইউনিয়নের নয়টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হবে। ইউনিয়নের মোট ভোটার ১৯ হাজার ৭৯৪ জন। গত বছরের ১৭ ডিসেম্বর রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম মারা যান। এরপর নির্বাচন কমিশন গত ১৯ ফেব্রুয়ারি উপনির্বাচনের তারিখ ঘোষণা করে। উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। তাঁরা হলেন: উপজেলা যুবলীগের সভাপতি মো. হুমায়ূন কবির তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি কবির হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান ফরাজি এবং যুবদলের সাবেক নেতা মো. আনোয়ারুল ইসলাম।