প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচন আজ রোববার অনুষ্ঠিত হবে। নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর নজিবুর রহমানের মৃত্যুর পর পদ শূন্য হওয়ায় নির্বাচন কমিশন উপনির্বাচনের জন্য এ দিন নির্ধারণ করে। উপনির্বাচনে কাউন্সিলর পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ৭ নম্বর ওয়ার্ডে মোট ভোটার ১৭ হাজার ৭০১। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৪৯ ও নারী ৮ হাজার ৬৫২ জন। আটটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলবে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ জানান, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের স্বার্থে ভোট গ্রহণে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।