উপনির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রায়গঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে গতকাল মঙ্গলবার উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোট গ্রহণ চলবে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত। নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থীরা হলেন আবদুর রাজ্জাক সেখ, কামরুজ্জামান এবং চান মিয়া। রায়গঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার জানান, এ ওয়ার্ডে ভোটারসংখ্যা ৬২৭ জন। ভোট গ্রহণে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান। কাউন্সিলর সিরাজুল হকের মৃত্যুতে পদটি শূন্য হয়।