উপনির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) উপনির্বাচনে গতকাল বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হাজি মো. মোজাম্মেল হক। তিনি ভোট পেয়েছেন ৮ হাজার ৬৭৯টি। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রকৌশলী মিন্টু বেপারী পেয়েছেন ৪৬৪ ভোট। ইউনিয়নটিতে মোট ভোটার ১৪ হাজার ৩৯৫ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৯ হাজার ১৪৩ জন। গত ২২ এপ্রিল ইউপি চেয়ারম্যান হাজি মো. মহসিন গাজী মারা গেলে পদটি শূন্য হয়।