উপনির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন আগামী ১৫ অক্টোবর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। গত মঙ্গলবার উপজেলা নির্বাচন কর্মকর্তা গিয়াস উদ্দিন শিকদারের কার্যালয়ে এ-সংক্রান্ত একটি ই-মেইলে আসে। গিয়াস উদ্দিন বলেন, নির্বাচন কমিশনের উপসচিব মো. শামসুল আলম স্বাক্ষরিত ওই ই-মেইলে ১৫ অক্টোবর উপনির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়। এর আগে গত ১৭ আগস্ট স্থানীয় সরকার বিভাগের এক চিঠিতে চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করা হয়। পিরোজপুর জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি নজরুল ইসলাম খান উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। কারাবন্দী নজরুলের বিরুদ্ধে ফৌজদারি মামলায় অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।