উপনির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে। ১৫ অক্টোবর প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন উল্লেখ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুর রহিম মোল্লা মারা গেলে আসনটি শূন্য হয়। ১৮ অক্টোবর প্রার্থিতা যাচাই-বাছাই হবে। এদিকে নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের একাধিক প্রার্থী দলীয় মনোনয়ন পেতে চেষ্টা-তদবির চালাচ্ছেন।