প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর গলাচিপা পৌরসভার মেয়র পদের উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৬ মার্চ সোমবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গলাচিপা পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় জানায়, গলাচিপা পৌরসভার মেয়র পদে নির্বাচনে ৮ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ৯ ফেব্রুয়ারি বাছাই, ১৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার এবং ১৮ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দের দিন ধার্য করা হয়েছে। গত বছরের ৭ আগস্ট গলাচিপা পৌরসভার নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল ওহাব খলিফা মেয়র নির্বাচিত হন। নির্বাচনের তিন মাসের মাথায় গত বছরের ৮ নভেম্বর তিনি মারা যান। পটুয়াখালী অফিস