উপনির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে আজ শনিবার উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এতে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন—মাহবুবে খোদা মুসফিকুর আলম, খাইরুল আলম, রেজাউল করিম, মতিয়র রহমান ও আবু সালেহ মো. মহসীন। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূরুল ইসলাম শেখ গত ২৫ মার্চ মারা যাওয়ায় এই উপনির্বাচনের ঘোষণা দেওয়া হয়।