উপনির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচন আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সাগরিকা নাসরিন বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ সেপ্টেম্বর।প্রসঙ্গত, গত ২২ জুলাই কাউন্সিলর আযম খানের মৃত্যুতে পদটি শূন্য হয়।