উপনির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সদর রহনপুর পৌরসভার মেয়রপদে আজ শনিবার উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গত ৫ জানুয়ারির নির্বাচনে এখানকার পৌর মেয়র আওয়ামী লীগের গোলাম মোস্তফা বিশ্বাস সাংসদ হওয়ায় গত ১৩ ফেব্রুয়ারি মেয়র পদটি শূন্য ঘোষণা করা হয়। এই উপনির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক প্রার্থী থাকলেও জামায়াতের রয়েছে একক প্রার্থী। এখানে ভোটার আছেন ২২ হাজার ৯৬ জন। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ