প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচন আজ রোববার। চেরাগপুর ইউপি চেয়ারম্যান ছলিম উদ্দিন তরফদার ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে সাংসদ নির্বাচিত হন। এ কারণে ওই ইউপির চেয়ারম্যানের পদটি শূন্য হয়। নির্বাচন কমিশন এ পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এশরাক হোসেন, হারুনর রশিদ, রাজ্জাক মণ্ডল ও ওয়ালিউজ্জামান আসাদুল্লাহ। ওই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৯৭৪। এর মধ্যে পুরুষ আট হাজার ৪৬৬ জন এবং মহিলা আট হাজার ৫০৮ জন।