উপনির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটার নাচনাপাড়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচন আজ রোববার অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাথরঘাটা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোস্তফা কামাল জানান, চেয়ারম্যান পদে মহিউদ্দিন আহমেদ, মিল্টন গয়ালী, খলিলুর রহমান, জহুরুল হক, ফরিদ মিয়া, মহিউদ্দিন আহমেদ ওরফে পান্না, শফিকুল ইসলাম ও সিরাজুল ইসলাম এবং সংরক্ষিত নারী সদস্য পদে নাজমুন্নাহার বেগম ও রেনু বেগম প্রতিদ্বন্দ্বিতা করছেন।