প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ও সদরের লক্ষ্মীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচনে গতকাল রোববার শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকালে ভোটারের উপস্থিতি কম থাকলেও দুপুরের পর থেকে নারী ভোটারদের উপস্থিতি বেশি ছিল। লক্ষ্মীপুর ও দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে আবদুল করিম ও সাইদুর রহমান উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পদ দুটি শূন্য হয়। এ উপনির্বাচনে লক্ষ্মীপুর ইউনিয়নে আটজন ও দামোদরপুর ইউনিয়নে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করেন।