উপনির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া শহরের জ্বলেশ্বরীতলা ও সূত্রাপুর এলাকা নিয়ে গঠিত পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে একটি কাউন্সিলর পদে গতকাল রোববার উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি-সমর্থিত প্রার্থী ও জেলা জাসাসের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পশারী (ফুটবল) এক হাজার ৬১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আহম্মেদ কবির পেয়েছেন ৮২৫ ভোট। ওই ওয়ার্ডের কাউন্সিলর শাহ লুৎফর রহমান আলালের মৃত্যুতে পদটি শূন্য হওয়ায় এ উপনির্বাচন হলো।