উপনির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ-৩ আসনের উপনির্বাচন আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ সময় ২০ নভেম্বর, যাচাই-বাছাই হবে ২২ নভেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৩০ নভেম্বর। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। রকারদলীয় সাংসদ ইসহাক হোসেন তালুকদারের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষিত হয়। রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার মোট ১৭টি ইউনিয়ন নিয়ে এই সংসদীয় আসন। এতে সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ১৩১টি, ভোটকক্ষ ৬৯৫টি এবং মোট ভোটার তিন লাখ ৩১ হাজার ৩৩৬ জন।