প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দাউদকান্দি পৌরসভার মেয়র পদে উপনির্বাচন আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ এ পদে প্রার্থী হয়েছেন ছয়জন৷ তাঁরা হলেন আহসান হাবীব চৌধুরী, শাহজাহান খন্দকার, শাহ আলম চৌধুরী, কে এম আই খলিল, আবদুছ ছাত্তার ও কাউছার আলম৷ নির্বাচনে মোট ভোটার ২৬ হাজার ৩৬৮ জন ও ভোটকেন্দ্র ১৫টি৷ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে উপজেলা নির্বাহী ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইদ-উর-রহমান জানিয়েছেন৷